• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীতে বালিকাদের সপ্তাহব্যাপী কারাতে প্রশিক্ষণ সমাপ্ত

সিসি নিউজ।। নীলফামারীতে বালিকাদের সাত দিনের কারাতে প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা শহরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ওই সমাপনী অনুষ্ঠিত হয়। এসময় প্রশিক্ষণলব্ধ বিভিন্ন কৌশল উপস্থাপন করেন শিক্ষার্থীরা। দাতা সংস্থা ডিয়াকনিয়ার অর্থায়নে উন্নয়ন সংস্থা প্রাগ্রসরের সহযোগিতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) আয়োগিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রুনা পারভীন। এসময় বক্তৃতা দেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ সরকার, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) আতিয়ার রহমান, উদয়াঙ্কুর সেবা সংস্থার নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায়, আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউর রহমান বিপ্লব, ইউএসএস এর মনিটরিং কর্মকর্তা কুদ্দুছ সরকার, নারী পুরুষ সমতা উন্নয়ন কর্মকর্তা সালমা আক্তার প্রমুখ। সংস্থার জেন্ডার সমতা উন্নয়ন কর্মকর্তা সালমা আক্তার জানান, আত্মরক্ষার কৌশল আয়ত্ব করে ভবিষ্যৎ পথ চলায় আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে বালিকাদের সপ্তাহব্যাপী ওই কারাতে প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে জেলা শহরের আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ২৫ জন ছাত্রী অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ