• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সৈয়দপুর রেলওয়ে মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়ন হবে-রেলওয়ে মহাপরিচালক

সিসি নিউজ।। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন বলেছেন, নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত রেলওয়ে হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের প্রকল্পটি চলমান রয়েছে। খুব দ্রুত বাস্তবায়ন করা হবে। এর আগে মন্ত্রনালয়ের সিদ্ধান্ত অনুযায়ী খুব শিগগিরি রেলওয়ের এ হাসপাতালকে জেনারেল হাসপাতালে পরিণত করে সর্বসাধারণের চিকিৎসা সেবার জন্য উন্মুক্ত করা হবে। আজ শনিবার  সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সৈয়দপুর রেলওয়ে কারখানা ও পার্বতীপুর লোমেটিভ কারখানা আধুনিকায়ন করা হবে। রেলের জনবল সংকট একটি বড় সমস্যা। আমরা এ সমস্যা সমাধানে কাজ করছি। আশা করি  দ্রুত এর সমাধান হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্প্রিং সঙ্কটের কারণে কোচগুলো মেরামত করতে সমস্যা হচ্ছে। তিনি এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, সৈয়দপুর রেলওয়ে স্টেশনও আধুনিকায়ন করা হবে। যাত্রীদের সমস্যার কথা গভীরভাবে ভাবা হচ্ছে।
মহাপরিচালক আফজাল হোসেন এ দিন ব্যস্ত সময় পার করেন।  সৈয়দপুর রেলওয়ে কারখানা, রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তিনি। এসময় তাঁর সাথে ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ, প্রধান প্রকৌশলী আহমেদ মাসুম, প্রধান যন্ত্র প্রবৌশলী (সিএমই) সাদেকুর রহমান, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নূর মোহাম্মদ, রেলকারখানার কার্যব্যস্থাপক মমতাজুল ইসলাম, রেলের বিভাগীয় মেডিকেল কর্মকর্তা ডা. আনিসুল হকসহ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ