সিসি নিউজ।। নীলফামারীতে ইউনিয়ন পরিষদের সেবার মান্নোয়নে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওই গণশুনানী অনুষ্ঠিত হয়। গণশুনানীতে স্থানীয় সরকারের সেবাসহ শিক্ষা, স্বাস্থ্য,কৃষি ও বিভিন্ন সরকারি- বেসরকারি সেবার মান ও মান্নোয়নে করনীয় দিক তুলে ধরেন অংশগ্রহনকারীরা। এসময় বাল্যবিবাহ প্রতিরোধের ষিয়াট উঠে আসে আলোচনায়। ইউপি চেয়ারম্যান ও সদস্য স্থানীয় পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহনকারীদের প্রশ্নের উত্তর প্রদান করেন। কানাডিয়ান হাইকমিন ও সুইজারল্যান্ড দূতাবাসের আর্থিক সহযোগিতায় জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা প্রকল্পের অধীনে গণশুনানীর আয়োচন করে উদয়াঙ্কুর সেবা সংস্থা ও ডেমক্রেসিওয়াচ। এসময় লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো, আমিনুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা দেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা জগদীশ চন্দ্র রায়, সিএইচসিপি গনেশ রায়, ডেমক্রেসিওয়াচের জেলা কর্মকর্তা মুজিবার রহমান, ইউএসএস এর ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুর রউফ, সামলা আক্তার প্রমুখ।