সিসি নিউজ।। নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে শুক্রবার বেলা ১১টার দিকে ডিসির মোড়ে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আমীর মাওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তার। এসময় জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, শহর আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, প্রভাষক ছাদের হোসেন, নীলফামারী সদর উপজেলা আমির আবু হানিফা শাহ, সেক্রেটারী মাওলানা হামিদুল ইসলাম, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ, ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি মাজেদুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড়বাজার ট্রাফিক মোড়ে পৌঁছে সমাপ্ত হয়।