• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই

Bondukসিসি নিউজ, ঢাকা: রাজধানীর কদমতলী এলাকায় র‌্যাবের সঙ্গে ‘অপহরণকারীদের’ কথিত বন্দুকযুদ্ধে ওসিম ও সংগ্রাম নামে দুই জন নিহত ও আরও দুইজন আহত। এছাড়া এঘটনায় র‌্যাবের  তিন সদস্যও আহত হয়েছে।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম সারোয়ার জানান, সোমবার বেলা সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

র‌্যাবের বরাত দিয়ে কদমতলী থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, কদমতলীর একটি বাসার চিলেকোঠায় অপহারণকারীরা কয়েকজনকে অপহরণ করে নির্যাতন চালাচ্ছে- এমন খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালায়। অপহরণকারীরা অভিযানের বিষয়টি বুঝতে পেরে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে দুই অপহরণকারী এবং তিন র‌্যাব সদস্য আহত হন।

পরে ওই বাড়ি থেকে তিন অপহৃতকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে অপহরণকারীদের দুটি পিস্তলও পাওয়া যায় বলে গোলাম সারোয়ার জানান।

এ ঘটনায় আহত ও নিহতদের বিরুদ্ধে কেরানীগঞ্জ, কদমতলী ও যাত্রাবাড়ী থানায় একাধিক করে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ