• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ডিমলায় টিকা দিতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় নানী ও নাতনীর মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীর ডিমলায় টিকা দিতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় নানী ও ১৪ দিনের নবজাতক নাতনী নিহত হয়েছেন। এ দুর্ঘটনাটি ঘটে আজ রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের পাশে।
স্থানীয়রা জানায়, আব্দুস ছাত্তার খানের স্ত্রী  সুর্য খাতুন (৫৫) তার নাতনী সামিয়া আক্তার (১৪ দিন বয়স) কে টিকা দিতে নিকটস্থ টিকাদান কেন্দ্রে যাচ্ছিলেন।
পথে দ্রুতগতির একটি মালবাহী পিকআপ তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই নবজাতক সামিয়া মারা যায়।
নিহতদের বাড়ি উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের শুটি বাড়ি বাজার সংলগ্ন এলাকায়। নিহত নবজাতকের বাবা বাবুল হোসেন।
আহত অবস্থায় সুর্য খাতুনকে স্থানীয়রা উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পিকআপচালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহতদের বাড়ি উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ি বাজার সংলগ্ন এলাকায়। একসঙ্গে নানী ও নাতনীর মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে এলাহী জানান, সড়ক দুর্ঘটনায় নানী ও নবজাতক নাতনীর নিহতের ঘটনায় চালক পলাতক রয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ