• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন |

নীলফামারীতে কৃষিজমির উর্বরতা বাড়াতে জৈব সার কারখানার উদ্বোধন

সিসি নিউজ।। নীলফামারীতে প্রাকৃতিক উপায়ে মাটির উর্বরতা বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘অলিন্দ জৈব সার’ নামের একটি কারখানার উৎপাদন ও বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার উত্তর হারোয়া গ্রামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে গ্রামীণ এগ্রোটেক সল্যুশন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম উদ্দিন।
বক্তৃতা দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক আহমেদ, জেলা জজ আদালতের সরকারি কৌশলী (জিপি) আবু মো. সোয়েম, কারখানার নির্বাহী পরিচালক মাহমুদুল হক প্রধান,মার্কেটিং ডিরেক্টর সুজন কুমার রায় প্রমুখ।
প্রাকৃতিক উপায়ে প্রস্তুত এই জৈব সার মাটির উর্বরতা রক্ষা ও টেকসই কৃষি উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সার ডিলারসহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।
কারখানার নির্বাহী পরিচালক মাহমুদুল হক প্রধান বলেন, ‘গুণগত মান রক্ষার ক্ষেত্রে কোনো আপস করা হবে না। আমাদের আধুনিক যন্ত্রের মাধ্যমে প্রতিদিন প্রায় ২০ মেট্রিক টন জৈব সার উৎপাদন করা সম্ভব হবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ