• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ‘মথ’ ডালে রং মিশিয়ে মুগ ডাল বিক্রির দায়ে জরিমানা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে মথ ডালে কৃত্রিম রং মিশিয়ে মুগ ডাল হিসেবে বিক্রির অপরাধে মেসার্স আশরাফ ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক হাইড্রোজ মেশানো গুর বিক্রির অপরাধে মেসার্স গরিবুল্লাহ এন্টারপ্রাইজকে  ৮ হাজার ও ভাই ভাই এবটারপ্রাইজ নামের  দোকানে ১০ হাজারসহ মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথভাবে  অভিযান পরিচালনা করে এ জরিমানা করে। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম ও  বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের নীলফামারী জেলা কর্মকর্তা সিহাব উদ্দিন।
এ সময় সৈয়দপুর থানা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করে। সহকারী পরিচালক শামসুল আলম বলেন, মথ ডালে রং মিশিয়ে বিক্রি খাদ্য নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি। আর হাইড্রোজ মেশানো গুড় মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ