সিসি নিউজ।। বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবীতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শনিবার বিকেলে (২৯ নভেম্বর) শহরের চৌরাঙ্গি মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা ময়নুল ইসলাম, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা বেলাল হোসেন বুলবুল, মাওলানা আব্দুস সালাম, মাওলানা মমিনুর ইসলাম, মাওলানা আব্দুল হান্নান প্রমুখ। বক্তারা বলেন, মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন ভাষায় কটুক্তি করেছেন ভন্ড বাউল শিল্পী আবুল সরকার। তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, আমরা তার ফাঁসি চাই। বক্তারা আরো বলেন, ওই শিল্পী যে স্পর্ধা দেখিয়েছেন তা মাফ করার মত নেই। এর আগে ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে শহরের ট্রাফিক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চৌরঙ্গি মোড়ে গিয়ে শেষ হয়।