• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন |

সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩

সিসি নিউজ।।দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুরে যাত্রীবাহি বাসের সাথে ব্যাটারীচালিত যাত্রীবোঝাই ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মোর্শেদা বেগম (৩৫) ও আদুরী রানী (১৮) নামে ভ্যানের দুই মহিলা যাত্রী নিহত হয়েছে। তারা উভয়েই ট্রিলিয়ন গোল্ড বিডি লিমিটেড নামক পরচুলা ফ্যাক্টরীর নারী কর্মী।

আজ বুধবার রাত পৌনে ৮টার দিকে ফ্যাক্টরীর দুইশত মিটার দূরে এ দূর্ঘটনা ঘটে। এতে বাস ও ভ্যানের ১৩ যাত্রী আহত হয়েছে।

ঘটনাস্থলে নিহত মোর্শেদা বেগম নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কিসামত কাদিখোল গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী এবং আদুরী রানী একই ইউনিয়নের দিঘলডাঙ্গী গ্রামের সুভাষ চন্দ্র রায়ের কন্যা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মস্থল থেকে ৫/৬ জন নারী কর্মী ব্যাটারীচালিত ভ্যানে বাড়ি ফিরতেছিল। ভ্যানটি রাত আনুমানিক পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে পৌছালে পঞ্চগড়গামী যাত্রীবাহি একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মোর্শেদা ও আদুরী নিহত হয়। এ সময় ১৩ যাত্রীকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনীপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে মহাসড়ক থেকে বাসটি সরিয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ