• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে কৃষি জমি হতে মাটি কেটে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করায় এমএইচই ভাটা থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে (১১ডিসেম্বর) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ ভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
জরিমানা আদায় ছাড়াও ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেয় ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দিন ও প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, লাইসেন্স ছিলো না ভাটাটির। আইন লংঘণ করে ইটভাটার কার্যক্রম পরিচালনা করা হচ্ছিলো। কৃষি জমি থেকে মাটি কেটে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করার সত্যতা পাওয়া যায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে।
বলেন, ইটভাটাগুলোকে আমরা মনিটরিং করছি। আইন লংঘন হলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।
প্রসঙ্গত সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের চিকলিবাজার আইসঢাল এলাকায় অবস্থিত আব্দুর রাজ্জাক রাজুর মালিকানাধীন এই ভাটার বিরুদ্ধে স্থানীয় ৯০জন মানুষ লিখিত অভিযোগ দাখিল করে বিভিন্ন দফতরে।
কৃষি জমি থেকে মাটি কর্তন, ইটভাটার ১’শ থেকে ৩’শ মিটারের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, বাজার ও সরকারী আবাসন প্রকল্প রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ