• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

নীলফামারী হানাদার মুক্ত দিবস পালিত

সিসি নিউজ।। নানা কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারী হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল সকাল ১১ টার দিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সামসুল হক জবার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদরে আহ্বায়ক দেলোয়ার হোসেন প্রমুখ। কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করে।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর নীলফামারী সদর উপজেলা হানাদার মুক্ত হয়। বীর যোদ্ধাদের প্রবল আক্রমণে সেদিন রাতে হানাদার বাহিনী জেলা শহর ছেড়ে আশ্রয় নেয় সৈয়দপুর সেনানিবাসে। এরপর ভোরে চৌরঙ্গী মোড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধারা। এসময় তাঁদের শ্লোগানে বিজয়ের উল্লাসে রাস্তায় বেরিয়ে আসে মুক্তিকামী মানুষ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ