• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন |

খানসামায় ইউনিয়ন যুবলীগের সভাপতি আটক

সিসি নিউজ।। বিএনপি’র দলীয় কার্যালয় ভাংচুর, অগ্নিসংযোগ ও চাঁদাবাজির মামলায় দিনাজপুরের খানসামা উপজেলার ৩ নং আংগারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিককে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার আরাজী যুগীর ঘোপা নিজ বাড়ি থেকে আটক করা হয়। সে ২০১৪ সালে বিএনপির কার্যালয় ভাংচুর ও চাঁদাবাজির অভিযোগে গত বছরের ২৩ অক্টোবর রুজুকৃত মামলার আসামী।

আটকের বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরদার বলেন, ইতিপূর্বেই রুজুকৃত বিএনপির কার্যালয় ভাংচুর ও চাঁদাবাজির মামলায় আটক আবু বক্কর সিদ্দিককে বুধবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ