• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন |

নীলফামারী-২ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

সিসি নিউজ।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। জেলায় প্রথম কেউ এ মনোনয়ন ফরম সংগ্রহ করলেন।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সহকারি রিটানিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ এর কার্যালয় থেকে জামায়াত নেতৃবৃন্দ মনোনয়নপত্র গ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আমীর আবু হানিফা শাহ্, নায়েবে আমীর ক্বারী আব্দুল আজিজ, শহর জামায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট আনিছুর রহমান আযাদ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মোকাররম হোসাইন সাঈদী প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ