সিসি নিউজ।। জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত এবং নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টা দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে কর্মসূচির আয়োজন করে টিাইবর সচেতন নাগরিক কমিটি (সনাক)।
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সনাকের সভাপতি মো. আকতারুল আলম। এসময় বক্তৃতা দেন সাবেক সভাপতি তাহমিনুল হক ববী, টিআইবির এলাকা সমন্বয়কারী মো. আসাদুজ্জামান প্রমুখ।
বক্তারা জ্বালানি খাতে সুশাসন নিশ্চিতসহ নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবি জানান।