• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন |

নীলফামারী- ২ আসন জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা

সিসি নিউজ।। একটি আধুনিক, টেকসই সমৃদ্ধ ও উন্নত নীলফামারী গড়ার ইশতেহার ঘোষণা করেছেন নীলফামারী-২ (সদর) আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মো. আলফারুক আব্দুল লতিফ। শনিবার সন্ধ্যায় শহরের বড় মসজিদ সড়কে নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওই ইশতেহার ঘোষণা করেন তিনি।
ইশতেহারে দুর্নীতিমুক্ত প্রশাসন, সরকারি ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা, অবকাঠামো নির্মান, সড়ক-সেতু ও শিল্পে উন্নতি, উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিৎ, শিক্ষা, প্রশিক্ষণ ও তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা, নিরাপদ জীবন-সম্পদ ও সমতার নীলফামারী গড়ার অঙ্গীকারের কথা তুলে ধরেন তিনি। নারীল প্রতি ভৈষম্য নিপীড়ন বন্ধ শিখ্ষা চাকুরীরসহ সকল ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন, শিশুর সুরক্ষা, কৃষকের উৎপাদিত পণ্যের নায্য মূল্য নিশ্চিৎ, শ্রমিকদের উন্নত কর্মপরিবেশ, সংখ্যালঘু সম্প্রদায়ের সমান অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিৎ, ধর্মীয় সহাবস্থান, মুক্তিযোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের জন্য প্রয়োজনীয় সহযোগিতা, গণমাধ্যমের স্বাধীনতা, অবাধ তথ্য প্রবাহ, স্থানীয় গণমাধ্যম তৈরীতে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করা হয় ওই ইশতেহারে।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতের শহর আমীর অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, নায়েবে আমীর মো. আনোয়ারুল হক, সদর উপজেলা আমীর মো. মাওলঅনা আবু হানিফা শাহ, জেলা এনসিপির সভাপতি মো. আব্দুল মজিদ, শহর জামায়াতের সহকারী সেক্রেটারী মো মামুনুর রশিদ পাটোয়ারী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ