• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন |

নীলফামারীতে জামায়াতের প্রায় ২ কিলোমিটার নির্বাচনী মহিলা মিছিল

সিসি নিউজ।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নীলফামারীতে স্মরণকালের জামায়াতের নির্বাচনী মহিলা মিছিল অনুষ্টিত হয়েছে। প্রায় ২ কিলোমিটার দীর্ঘ মহিলা মিছিলের অগ্রভাগে ছিল নীলফামারী-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ।

আজ রবিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় নীলফামারী বড় বাজার থেকে নির্বাচনী মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি মোড়ে গিয়ে শেষ হয়।

সকাল ৯টা থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতে ইসলামীর মহিলা কর্মী ও সমর্থকরা রিক্সা-ভ্যান, অটো ও পায়ে হেঁটে জড়ো হতে থাকে নীলফামারী বড় বাজারে। এক ঘন্টার মধ্যে বড় বাজার,ফায়ার সার্ভিস মোড়, কিচেন মার্কেট সহ আশপাশের পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়। এরপর মিছিল শুরু হলে গোটা নীলফামারী শহর মিছিলের শহরে পরিণত হয়। থেমে যায় যানবাহন চলাচল। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে পড়ে লোকজন, উপভোগ করে মিছিল। প্রত্যক্ষদর্শীদের মতে অর্ধ লক্ষাধিক মহিলা এ মিছিলে অংশগ্রহণ করে।

শহরের চৌরঙ্গী মোড়ের রিক্সাচালক আকবর হোসেন (৫৫) জানান, মহিলাদের এতো বড় মিছিল আমি আগে কখনও দেখেনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ