• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

পঞ্চগড়ে জাল ব্যালটসহ যুবশক্তির নেতা আটক, ৩ বছরের কারাদণ্ড

সিসি নিউজ ডেস্ক।। পঞ্চগড়-১ (সদর-তেঁতুলিয়া-আটোয়ারী) আসনের জাল ব্যালট পেপারসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির এক নেতাকে আটক করা হয়েছে। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁকে তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আটোয়ারী উপজেলার আটোয়ারী পাইলট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। আটক যুবশক্তির নেতার নাম সুকুমার দাস বাবু। তিনি আটোয়ারী উপজেলা যুবশক্তির আহ্বায়ক।

আসনটিতে ১১-দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির ধানের শীষে প্রার্থী হিসেবে রয়েছেন দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।

জানা গেছে, ভোট চলাকালে কেন্দ্রের গেটে অবস্থানকালে সুকুমার দাস বাবুর কাছে নমুনা ব্যালট পেপার পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে দায়িত্বরত নির্বাচনী কর্মকর্তাদের নজরে এলে তাঁকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত বিচারিক ম্যাজিস্ট্রেট রানা পারভেজ তাঁকে তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

পঞ্চগড় জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, একটি ভোটকেন্দ্রে জাল ব্যালট পেপার সঙ্গে রাখার অপরাধে একজনকে তিন বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ