• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন |

নীলফামারীতে এমপির নেতৃত্বে হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান

সিসি নিউজ।। নীলফামারীতে সংসদ সদস্যের নেতৃত্বে জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বুধবার ওই কর্মসূচি পালিত হয়। নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মো. আল ফারুক আব্দুল লতীফ ওই কর্মসূচি শেষে হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এসময় তিনি সেবার মান নিশ্চিতে চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন।
সংসদ সদস্যের ওই পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহন করেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, শহর শাখা জামায়াতে ইসলামীর নায়েব আমীর মোহাম্মদ মুছা, সহকারী সেক্রেটারী মো. হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা মোকাররম হোসেন, মাওলানা আব্দুল সালাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক, নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. মো. আব্দুল্লাহ হেল মাফি, আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আতিকুর রহমান ও শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক মো. আব্দুল আওয়াল।
সংসদ সদস্য মো. আল ফারুক আব্দুল লতীফ বলেন, একটি পরিস্কার ও স্বাস্থ্যসম্মত শহর এবং হাসপাতাল গড়ে তুলতে এই কর্মসূচি শুরু হলো। এখন থেকে নিয়মিত এই কার্যক্রম চলবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ