• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন |

নীলফামারীতে তিন প্রতিষ্ঠানের ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

সিসি নিউজ।। নীলফামারীতে পৃথক অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানের এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা হয়েছে। বুধবার দুপুরে জেলা সদর ও ডিমলা উপজেলায় এসব অভিযান পরিচালিত হয়।
বুধবার দুপুরে জেলা শহরের অদুরে বাদিয়ার মোড় এলাকায় মুক্তা ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে পরিমাপে কম দেওয়ায় ৫০ হাজার টাকা এবং বিএসটিআই অনুমোদন ছাড়া শিশুখাদ্য তৈরি করায় সদরের টুপামারী এলাকায় অভিজাত গ্রুপকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রায়হান ভ্রাম্যমান আদালতে ওই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেন। এসময় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুর কার্যালয়ের পরিদর্শক মো. নাসির উদ্দিন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মোবারক হোসেন, বিএসটিআই রংপুর কার্যালয়ের মাঠ কর্মকর্তা জুলকার নাঈম এসময় উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রায়হান ওই দুই প্রতিষ্ঠানে জরিমানার বিষয়টি নিশ্চিৎ করেছেন।
অপরদিকে বুধবার দুপুরে জেলার ডিমলা উপজেলার চাপানী হাট খরশেদা অটো মুড়ি মিলে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন এবং নিষিদ্ধ উপাদান ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম বিষয়টি নিশ্চিৎ করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ