• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে হাইড্রোলিক হর্ণ ব্যবহারে ৪ যানবাহনের জরিমানা

সিসি নিউজ।। নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় চারটি যানবাহনের জরিমানা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের বাইপাস সড়কে ভ্রাম্যমান আদালতে ওই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ও প্রসেনজিৎ দাস।
জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালিত হয়। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, শব্দ দুষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ হর্ণ ব্যবহার করায় চারটি যানবাহনকে তিন হাজার টাকা জরিমানা ও পাঁচটি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ধ্বংস করা হয়। সচেতনতা বাড়াতে বিভিন্ন যানবাহনে লিফলেট বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ