• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল, খালাস পার্বতীপুরে

সিসি নিউজ ডেস্ক।। ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে আসা শুরু হয়েছে। বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে। সোমবার থেকে ভারত প্রান্ত থেকে পাম্পিং শুরু হয়েছে, যা আগামীকাল বুধবারের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের উপ-ব্যবস্থাপক শ্যামল পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এই জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। গতকাল (সোমবার) থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। মোট ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসবে। আশা করছি আগামীকালের মধ্যে সরবরাহ সম্পন্ন হবে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। গত রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আগামী চার মাসে অতিরিক্ত আরও ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। সরকারের এই উচ্চপর্যায়ের তৎপরতার অংশ হিসেবেই ৫ হাজার টনের এই প্রথম চালানটি দেশে আসছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ