• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন |

জলঢাকায় শ্মশান থেকে কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকা উপজেলায় প্রভাত চন্দ্র রায় (৫৫) নামে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কৈমারী ইউনিয়নের দোলাপাড়া সিংগীমারী শ্মশানের অদুরে ওই লাশ উদ্ধার হয়। প্রভাত চন্দ্র রায় ওই গ্রামের নীলকণ্ঠ রায়ের ছেলে।
প্রভাত চন্দ্র রায়ের ছেলে পতি রাম রায় জানান, আজ মঙ্গলবার ভোর পাঁচটারদিকে দিকে কলাপাতা কাটার জন্য হাসুয়া দা নিয়ে বাড়ি থেকে বের হন তার বাবা। দীর্ঘসময় বাড়িতে নাফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। সকাল ১০টার দিকে স্থানীয়রা শ্মশানের সামনে গলাকাটা অবস্থায় লাশ দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়। পরে পুলিশ দুপুরে ঘটনাস্থল লাশ উদ্ধার করে থানায় নেয়।
বিষয়টি নিশ্চিৎ করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম বলেন, ‘মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে দেখা গেছে গলার বামদিকে কাটা রয়েছে। তার দুই স্ত্রী ও চার সন্তান রয়েছে’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ