• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

রংপুর শাপলা সিনেমা হলে আপত্তিকর অবস্থা আটক ৩৭ তরুণ-তরুণী

বিশেষ প্রতিনিধি।। রংপুর নগরীর একটি সিনেমা হলের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে বেশিরভাগই স্কুল-কলেজের শিক্ষার্থী।

আজ রোববার (১৯ এপ্রিল) বিকেলে রংপুর নগরীর শাপলা সিনেমা হলের তৃতীয় তলায় বিশেষভাবে তৈরি করা কক্ষগুলোতে অভিযান চালিয়ে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। আটকদের মধ্যে ১৯ জন মেয়ে এবং ১৬ জন ছেলে। বাকি দুইজন সিনেমা হলের কর্মচারী।

সন্ধ্যায় সাড়ে ৭টায় মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপপুলিশ কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী।

সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী বলেন, আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল শাপলা সিনেমা হলে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ চলে। বিশেষ করে স্কুল কলেজের মেয়ে ও ছেলেরা আসে এবং বিভিন্ন অসামাজিক কার্যক্রমে লিপ্ত হয়। আজ খবর পেয়ে সেখানে আমরা অভিযান চালাই। সেখানে আমরা দেখতে পাই হলের তিনতলায় ছোট ছোট রুম করে দেওয়া আছে। এই রুমগুলোর ভাড়া নেওয়া হয় ৬০০ টাকা করে। পুরো সিনেমার যে সময়টা এই সময়টা কক্ষগুলো ওই ছেলে মেয়েদের দিয়ে দেওয়া হয়। এবং তারা সেখানেই নিজেদের ইচ্ছেমতো তিন ঘন্টা যা ইচ্ছে তাই করতে পারে। আজকে আমরা সেখানে গিয়ে এই অভিযোগের সত্যতা পেয়েছি।

তিনি আরও বলেন, অভিযানে সিনেমা হলের কর্মচারীরা বাধা দিলে বাধা অতিক্রম করে সেখানে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে তাদের আপত্তিকর অবস্থায় অসামাজিক কাজে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।

উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, আটকদের অধিকাংশই শিক্ষার্থী হওয়ায় তাদের মুছলেকা নিয়ে অভিভাবকদের মাধ্যমে ছেড়ে দেওয়া হবে। তবে সিনেমা হলের কর্মচারীদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে। এ অভিযানে হলের সিনেমা দেখতে আসা কোনো দর্শককে আটক করা হয়নি। সিনেমা হলের বাইরে অর্থাৎ তৃতীয় তলায় বিশেষভাবে তৈরি কক্ষে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় যাদের পাওয়া গেছে শুধু তাদেরই আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ