সিসি নিউজ।। নীলফামারী-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দোহা আর নেই। ৮৪ বছর বয়সে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা ১২টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম শামসুদ্দোহা বাংলাদেশ কমিউনিষ্ঠ পার্টির পলিট ব্যুরোর সদস্য ছিলেন। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ (সদর) আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
তাঁর ছোট ভাই প্রবীণ সাংবাদিক মো. শামসুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিৎ করে জানান, আগামীকাল মঙ্গলবার বাদ জোহর জেলা সদরের চওড়াবড়গাছা ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজার নামাজ শেষে সেখানে দাফন সম্পন্ন হবে।