পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ২১ জন অসহায় মানুষের মাঝে যাকাত ফান্ডের প্রত্যেককে ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে এ চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর চৌধুরী এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার সাবিরুল ইসলাম, মডেল কেয়ারটেকার মোশারফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।