• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে বৃত্তিপ্রাপ্ত ২৬ শিক্ষার্থীকে সংবধর্ণা প্রদান

0-0x0-0-0#

সিসি নিউজ।। নীলফামারীর ডোমার উপজেলায় ইসলামিক এডুকেশ সোসাইটির (আইইএস) বৃত্তিপ্রাপ্ত ২৬ জন শিক্ষার্থীকে সংবর্ধণা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক এডুকেশ সোসাইটি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন নীলফামারী-১ (ডোমার- ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সাত্তার। এসময় উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মো. সাদিক হাসনাইনের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তৃতা দেন সংগঠনের উপজেলা শাখার উপদেষ্টা মো. আব্দুল হাকিম, ডিমলা জনতা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডেইজি নাজনিন মাশরাফি, ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ শামসুদ্দিন হোসাইনি, শিক্ষার্থী নাঈম ইসলাম প্রমুখ।
ডোমার উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মো. সাদিক হাসনাইন জানান, ইসলামিক এডুকেশ সোসাইটির ২০২৫ সালের জাতীয় মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনকারীদের মধ্যে উপজেলার ২৬ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছে। লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতে ওই সংবধর্ণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতা মূলক পরীক্ষায় চতুর্থ এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ