• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জমি নিয়ে বিরোধ: বিমাতা ভাইদের হামলায় বাবা ও ছেলে নিহত

সিসি নিউজ।। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পৈত্রিক জমির ভাগাভাগিকে কেন্দ্র করে বিমাতা ভাইদের নৃশংস হামলায় বাবা ও বড় ভাই নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১২ মে) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের টেপাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, টেপাপাড়া গ্রামের বাসিন্দা মোঃ শহিদুল ইসলাম দুলুর (৬০) দুই পরিবারের সন্তানদের মধ্যে পৈত্রিক জমির ভাগ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকালে শহিদুল ইসলাম তার প্রথম পক্ষের বড় ছেলে মোঃ জয়নাল আবেদীনকে (৩৫) সাথে নিয়ে নিজ ক্ষেত থেকে ভুট্টা তুলতে যাচ্ছিলেন।

এ সময় দ্বিতীয় পরিবারের ছেলে মোঃ সাদেকুল ইসলাম (৩০) ও মোঃ সাকিব হোসেন (২০) দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ভুট্টা ক্ষেতের মধ্যেই বাবা ও ভাইকে এলোপাতাড়ি মারধর শুরু করলে তারা গুরুতর আহত হন। একপর্যায়ে তারা নিস্তেজ হয়ে পড়লে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত জয়নাল আবেদীনের শ্যালক মোঃ মাহমুদুল হোসেন দ্রুত তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জয়নাল আবেদীনের মরদেহ বর্তমানে সৈয়দপুর হাসপাতাল মর্গে রয়েছে।

অন্যদিকে, পিতা মোঃ শহিদুল ইসলাম দুলুকে গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চিরিরবন্দর থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ