• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন |

নীলফামারীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

সিসি নিউজ।। ‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ শ্লোগানে নীলফামারীতে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ।
বুধবার সকালে নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নীলফামারী কার্যালয়চত্বরে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নীলফামারী কার্যালয়ের জেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মামুন উর রশীদ।
বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নীলফামারী কার্যালয়ের কর্মকর্তা মকবুল হোসেন, ফায়ার ফাইটার সৈকত জাহান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদের অকৃত্রিম বন্ধু। শুধু অগ্নিকান্ড নয়, যে কোনো দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের কর্মীরা নিবেদিত হয়ে কাজ করে থাকেন। প্রতিটি দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পাশে দাড়াঁন। আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে এবং দুর্ঘটনা এড়াতে সহায়তা পেতে ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে।’
পরে প্রধান অতিথি ফায়ার সার্ভিসের বিভিন্ন সরঞ্জামাদী এবং গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।
নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জেষ্ঠ কর্মকর্তা মো. মামুন উর রশীদ জানান, আগামী ২২ মে পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই সপ্তাহ চলবে। কর্মসূচির মধ্যে রয়েছে গণসংযোগ ও লিফলেট বিতরণ, ফায়ার সার্ভিসের কর্মকান্ড উপস্থাপন, অগ্নিনির্বাপনী ও উদ্ধার সরঞ্জামাদী প্রদর্শণ এবং প্রীতি ফুটবল ম্যাচ হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ