• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নীলফামারীতে নাগরিক সেবার মানোন্নয়নে গণশুনানী

সিসি নিউজ।। নীলফামারীতে ইউনিয়ন পরিষদের সেবার মানোন্নয়নে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওই গণশুনানী অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ওয়াচের সহযোগিতায় ফেসিং প্রকল্পের অধীনে ওই শুনানীর আয়োজন করে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)।
গণশুনানীতে সভাপতিত্ব করেন পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহেদুল ইসলাম। এসময় বক্তৃতা দেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আনোয়ারুল হক, উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রতিনিধি মো. আব্দুল কুদ্দুস সরকার, ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুর রউফ, ডেমক্রেসি ওয়াচের জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা নাদিরা আক্তার প্রমুখ।
উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রতিনিধি মো. আব্দুল কুদ্দুস সরকার জানান, গণশুনানীতে পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবার মান নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। পাশপাশি উপস্থিত সেবা গ্রহিতারা বিভিন্ন প্রশ্ন ও সমস্যা তুলে ধরেন। উপস্থিত ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যান এসব প্রশ্নের উত্তর দেন। এসময় সমস্যা সমাধান করে সেবার মান বাড়ানোর বিষয়ে আশ্বস্ত করা হয় সেবা গ্রহিতাদের।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ