• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |

কিশোরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গোলাম রাব্বানী লাবু মিয়া (২৪) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার সদর ইউনিয়নের কেশবা কলেজ গেট এলাকায় নিজ বাড়ির শোয়ার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লাবু মিয়া ওই গ্রামের গোলাম রাব্বানীর (বাদশা) ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে পরিবারের সদস্যদের সঙ্গে গোলাম রাব্বানী লাবু মিয়ার মান-অভিমান চলছিল। তাদের ধারণা, সেই অভিমানের জেরে পরিবারের অগোচরে ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে দীর্ঘক্ষণ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তারা লাবু মিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটিতে পচন ধরেছিল এবং ঘর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এছাড়া মেঝেতে একাধিক স্থানে রক্তের ছাপ থাকায় মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।

কিশোরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ