• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |

নীলফামারীতে ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প সমাপণী অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারী জেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শিশু সুরক্ষা প্রকল্পের সমাপণী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় সংস্থার অপারেশন বিভাগের জেষ্ঠ পরিচালক চন্দন জেড গমেজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংস্থার নীলফামারীর জেষ্ঠ ব্যবস্থাপক অনুকুল চন্দ্র বর্মণ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,সংস্থার কারিগরি কর্মসূচি পরিচালক লিমা হান্না দারিং, একই সংস্থার নর্দান ক্লাস্টারের উপ-পরিচালক রাজু উইলিয়াম রোজারিও প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিশু ফোরামের সদস্য আরিফা আক্তার ও যুব ফোরামের সদস্য কবির হোসেন।
অনুষ্ঠানে সংস্থাটির শিশু উন্নয়ন প্রকল্পের ১৬ বছরের কার্যক্রম নিয়ে প্রতিবেদন ও সফলতার গল্প বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
সংস্থার নীলফামারী ব্যবস্থাপক অনুকুল চন্দ্র বর্মণ বলেন, ‘২০১০সালে নীলফামারী পৌরসভাসহ জেলা সদরের টুপামারী, খোকশাবাড়ি, পলাশবাড়ি ইউনিয়নে শিশু শ্রম হ্রাস, বাল্য বিবাহ প্রতিরোধ, আর্থ সামাজিক উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম শুরু করে সংস্থাটি। ১৬বছরের পথ চলায় আমরা কাঙ্খিত সফলতা দেখাতে পেরেছি। এই সফলতার পেছনে সকলের সহযোগিতা রয়েছে।’ এই অর্জণ ও সফলতা ধরে রাখতে ঐক্যমতের ভিত্তিতে স্ব স্ব উদ্যেগে এ কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘সরকারি বেসরকারি সংস্থা মিলে তৃণমূলে পরিবর্তন ঘটাতে হয়। শুধু সরকারই করবে এমনটা নয়। বেসরকারি সংস্থাগুলোর কার্যক্রম তৃণমূলে সাহসিকতা দেখিয়েছে।’
এর আগে অনুষ্ঠানের শুরুতে নৃত্য পরিবেশন করেন সংস্থার শিশু ফোরামের শিল্পিরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ