• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |

কিশোরগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কিশোরগঞ্জ প্রতিনিধি।। নীলফামারীর কিশোরগঞ্জে ৫০ বছর থেকে আগামীর পথে’ শ্লোগানকে সামনে রেখে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গত বৃহস্পতিবার আইএফআইসি ব্যাংক পিএলসি উপজেলা শাখার শাখা ব্যবস্থাপক সৈয়দ মিম মাহমুদুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীল রতন দেব।
পাঁচ দশকের পথচলা পূর্ণ করেছে দেশের বেসরকারি খাতের অন্যতম পুরোনো ব্যাংক ১৯৭৬ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ৫০ বছরে পা দিয়েছে। আইএফআইসি ব্যাংকের ৫০ বছরের অর্জনকে সামনে রেখে আগামী দিনের পথচলায় গ্রাহক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে ব্যাংকের গৌরবময় পথচলা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বিকেলে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ