• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন |

নীলফামারীতে ৮১২টি পূজামন্ডপে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

সিসি নিউজ।। নীলফামারী জেলায় ৮১২টি পূজমন্ডপে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। শারদীয় দুর্গোৎসব  শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম।

শনিবার বেলা ১১টার দিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি) জেলা শহরের আনন্দময়ী কালিবড়ি দুর্গাপূজা মন্ডপে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসআরবি-১৩ রংপুরের অধিনায়ক লে. কর্নেল মনজুর করিম।

এসময় তিনি বলেন,  ‘পূজামন্ডপের নিরাপত্তায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক এসআরবি সদস্য মোতায়েন থাকবে।  সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার মনিটরিং কার্যক্রম চলবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত। এ ছাড়া প্রতিমা বিসর্জনের দিন নেওয়া হবে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।’

গুজব ও উস্কানিমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো তথ্য পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান এসময়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ