• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

সিসি নিউজ।। ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কুড়িগ্রামের তিন পোশাকশ্রমিকের। তাঁদের সঙ্গে নিহত হয়েছেন বাসের এক সহকারীও। বুধবার ভোরে রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় চারজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

নিহত তিন যাত্রী হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মোজাফফর রহমান (৪০), গোলাপি বেগম (৩৫) ও আলমগীর হোসেন (৪০)। তাঁরা ঢাকায় পোশাকশ্রমিক হিসেবে কাজ করতেন। নিহত বাসের সহকারীর নাম আপেল।

আজ বুধবার ভোর পাঁচটার দিকে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ বাজারে শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী খান এন্টারপ্রাইজের বাসটি মহাসড়কে দাঁড়িয়ে থাকা মাটি বোঝাই একটি ডাম্প ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের কয়েকজন যাত্রী হতাহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও তিনজন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সর্দার আব্দুল জলিল জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে আনার পর তাঁদের মধ্যে তিনজন মারা যান।
বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন নিহত চারজনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩জন মারা গেছে।  গুরুত্বর আহত ব্যক্তিদের চিকিৎসা দেয়া হচ্ছে। সড়ক যান চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ