• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

“ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকায় অলিউল্লাহ (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার ধর্মপাল ইউনিয়নের খেড়কাটি পূর্বপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অলিউল্লাহ ওই গ্রামের মৃত্যু ময়নুল হকের ছেলে।

পুলিশ জানায়, প্রেমের সম্পর্কের জেরে অলিউল্লাহ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি হস্তান্তর করা হয়। মৃত্যুর আগে নিজের ফেসবুক প্রোফাইলে ভালোবাসার মানুষকে হারানোর বেদনা, হতাশা ও মানসিক কষ্ট নিয়ে দীর্ঘ আবেগঘন পোস্ট দেন অলিউল্লাহ। তার ওই পোস্ট ঘিরে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

ফেসবুক পোস্টে অলিউল্লাহ লিখেছেন, তোমাকে হারানোর পর আমার কাছে আর কিছুই অবশিষ্ট ছিল না। না কোনো প্রত্যাশা, না কোনো অভিমান, না ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা। তিনি আরও লেখেন, প্রিয় মানুষকে হারানোর পর তার দেওয়া কষ্টকেই শেষ অবলম্বন হিসেবে নিজের ভেতরে আগলে রেখেছিলেন। পোস্টের আরেক অংশে তিনি লেখেন, তুমি যখন আমার জীবনে সুখ হয়ে থাকতে পারলে না, তখন অন্তত দুঃখ হয়ে থেকো। দীর্ঘ ওই লেখার শেষাংশে তিনি প্রিয় মানুষকে উদ্দেশ্য করে লেখেন, ভালো থেকো আমার না হওয়া মহারানী।

অলিউল্লাহর এমন আবেগঘন পোস্টের পর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে জলঢাকা পুলিশ তদন্ত কেন্দ্রের মীরগঞ্জ শাখার ভারপ্রাপ্ত ইনচার্জ মোহাম্মদ রাজু সরকার বলেন, প্রেমের সম্পর্কের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ