• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :

রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সিসি নিউজ।। দশমাইল হাইওয়ে মহাসড়কের রানীরবন্দরে যাত্রীবাহি বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক খলিলুর রহমান নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।

বুধবার( ২৮ অক্টোবর) দুপুরে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে  এ দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী আলহাজ্ব খলিলুর রহমান (৭০) খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের কুমড়িয়া গ্রামের মছিরত চেয়ারম্যান পাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দিনাজপুর থেকে রংপুরগামী আশরাফী ট্রাভেলস নামে একটি গেটলক যাত্রীবাহি বাস রানীরবন্দর বাজারে আলহাজ্ব খলিলুর রহমানের মোটরসাইকেলটিকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক খলিলুর রহমান মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপরে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত খলিলুর রহমানকে দূর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দশমাইল হাইওয়ে থানার এস আই আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি তাদের হেফাজতে রয়েছে এবং চালক পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ