• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী

সিসি নিউজ।। ঠাকুরগাঁও ১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত রক্ষা করতে পারেননি তিন প্রার্থী। তাঁদের মধ্যে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন মাত্র ৪৫০ ভোট। অন্য দুজন হলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম। ঘোষিত ফলাফলে এই তিন প্রার্থীর মোট ভোট ৪ হাজার ৫৭৫।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে জেলা শিল্পকলা একাডেমিতে স্থাপিত নির্বাচনী ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ঘোষিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম ১৮৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বটগাছ প্রতীকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আবদুল আলীম নিজামী পেয়েছেন ৮৩৬ ভোট। হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ২৮৯ ভোট। আর ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ৪৫০ ভোট।

নির্বাচনে মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের হিসাব অনুযায়ী, জামানত রক্ষা করতে প্রত্যেক প্রার্থীর অন্তত ৪১ হাজার ৭৯২ ভোট পাওয়ার প্রয়োজন ছিল। কিন্তু আবদুল আলীম নিজামী প্রয়োজনীয় ভোটের তুলনায় ৪০ হাজার ৯৫৬ ভোট কম পেয়েছেন। খাদেমুল ইসলাম কম পেয়েছেন ৩৮ হাজার ৫০৩ ভোট এবং ওমর ফারুক কম পেয়েছেন ৪১ হাজার ৩৪২ ভোট।

অন্যদিকে, আসনটিতে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৪০৪।

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫১ জন। মোট ভোটকেন্দ্রের ১৮৫টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্রে মোট ভোট পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ৩৩০টি। এর মধ্যে বৈধ ভোট ৩ লাখ ২৯ হাজার ৫টি এবং বাতিল ভোট ৫ হাজার ৩২৫টি। ঘোষিত হিসাবে ভোট পড়ার হার ৬৪ দশমিক ৮১ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ