• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন |

নাইটক্লাবে উন্মত্ত কঙ্কনা

image_80361_0বিনোদন ডেস্ক: মঙ্গলবার রাতে মুম্বাইয়ের একটি নাইটক্লাব কাঁপালেন কঙ্কনা রানৌত। পরিচালক বিকাস বাহকে নিয়ে গভীর রাত পর্যন্ত নাকি উন্মত্ত নাচ নেচেছেন তিনি।
জানা যায়, মঙ্গলবার রাতে অনেকটা হঠাৎ করেই কঙ্কনার মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘কুইন’ ছবির পরিচালক বিকাস ভালকে নিয়ে হাজির হন নাইটক্লাবে।
এসময় কঙ্কনাকে একটি সাধারণ মধ্যবিত্ত ঘরের ভারতীয় মেয়ের মতো সাধাসিধে কামিজ ও নীল জিন্স পড়ে থাকতে দেখা যায়।
কিন্তু খানিকক্ষণ সময় কাটতেই কুইন ছবির গানের সঙ্গে শুরু হয় কঙ্কনার উন্মত্ত নাচ। এসময় বিকাস ভালসহ অন্যান্যরাও কঙ্কনার সঙ্গে নাচে যোগ দেয়। মূলত ‘কুইন’ ছবির প্রচারণার জন্যই নাকি কঙ্কনা এই কাজ করেছেন। ছবিটিতে নাকি দিল্লির একটি সাধাসিধে মেয়ের  চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিটিতেও নাকি প্যারিসের নাইটক্লাবে এমন নাচের দৃশ্য রয়েছে।
 আগামীকাল ৭ মার্চ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ