আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম): ছেলেটির নাম তাজুল ইসলাম (১১)। পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার কালিয়ে গ্রামের আবুল কালামের পুত্র। তার মাতার নাম রাশেদা বেগম বলে সে জানায়। তাজুল পঞ্চগড় তিতুমীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র। সে প্রধান শিক্ষক আজিজুর রহমান এর নাম ছাড়া আর কোন শিক্ষকের নাম বলতে পারেনা। তার সাথে কথা বলে জানা গেছে ,গত ২৭ ফেব্রুয়ারি পঞ্চগড় বাজারে এসে বাজার করার পর ট্রেনের বাশির শব্দ শুনে ট্রেনে উঠে পড়ে। মনের অজান্তে ট্রেনটি স্টেশন ত্যাগ করার পর সে বুঝতে পারে। কিন্ত শত চেষ্টা করেও নামতে পারেনি। ফলে বাধ্য হয়ে ঢাকা চলে যায়। পরে ট্রেনটি মহাখালি গেলে অন্য যাত্রীদের সাথে নেমে পড়ে। উপায়ান্ত না দেখে কান্না শুরু করলে জনৈক ব্যক্তি তাকে মহাখালী থেকে বাসে উঠিয়ে দিলে জামালপুর জেলার বকশীগঞ্জ বাস ষ্টানে নেমে পড়ে। এক পর্যায়ে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বটতলা বাস ষ্টানে আসে। ছেলেটির কান্না সহ্য করতে না পেরে উপজেলার জালচিড়া পাড়া গ্রামের ফুল মিয়ার স্ত্রী আহিমা বেগম তাকে বাড়িতে নিয়ে আসে। গত ২ দিন যাবত তার কাছেই রয়েছে। তার সন্ধান পেতে যোগাযোগ করুন আহম্মদ আলী ফোন নং ০১৭১৯৮০০০৪১।