• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের প্রথম সিরিজ জয়

Cri womenখেলাধুলা ডেস্ক: দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো কোনো ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। কক্সবাজারে বৃহস্পতিবার সোহেলি আক্তার-লতা মন্ডলদের নিয়ন্ত্রিত বোলিং এবং আয়েশা রহমান ও ফারজানা হকদের ব্যাটিং নৈপুণ্যে সহজেই জয় পায় বাংলাদেশের মেয়েরো।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান মহিলা দল। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেছেন সৈয়দা ফাতেমা আবিদি। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেছেন অধিনায়ক সানা মির। তাদের এই দুটি ইনিংসের কল্যাণেই পাকিস্তান শেষ পর্যন্ত ৪৬.১ ওভারে অলআউট হওয়ার আগে ৮৭ রান করতে পারে।

১৩ রানে ৩ উইকেট নিয়েছেন সোহেলি আক্তার। রুমানা আহমেদ, পান্না ঘোষ ও লতা মন্ডল নিয়েছেন ২টি করে উইকেট।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৮৭ রান তুলে ফেলে বাংলাদেশের মেয়েরা। তবে এই ৮৭ রানেই পর পর ৩টি উইকেট হারায় তারা। নুজহাত তাসনিয়া আর পান্না ঘোষ শেষ পর্যন্ত কোনো বিপদ ঘটতে দেননি। ৩৪.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

আয়েশা ২৯ ও ফারজানা হক ১৮ রান করেছেন। এ ছাড়া লতা মন্ডল করেছেন ১৬ রান। পাকিস্তানের সানা মির ২৬ রানে নিয়েছেন ৪ উইকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ