• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

আগামী নির্বাচন হাসিনার অধীনেই হবে : তোফায়েল

Tofayalঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আন্দোলনের নামে হরতালের মতো কর্মসূচি দেবেন না। এ ধরনের কর্মসূচি দিলে সরকার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। তিনি বলেন, আমাদের এখনো পাঁচ বছর সময় আছে। এর মধ্যে দেশের অর্থনীতির ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা করতে দেব না।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে গার্মেন্ট অ্যাক্সেসরিজ প্যাকেজিং মেশিনারি ফেব্রিকস অ্যান্ড টেকনলোজি ট্রেড শো অ্যান্ড সিম্পোজিয়াম (গ্যাপেক্সপো) ২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খালেদাকে উদ্দেশ্য করে তোফায়েল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আপনি যে স্বপ্ন দেখেন সে স্বপ্ন সংশোধন করে নেন। এ স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। আগামী নির্বাচনও সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। তোফায়েল অর্থনীতির চাকা সচল রাখতে হরতাল-অবরোধের মতো কর্মসূচি বিরুদ্ধে সকল দল মিলে একটি জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ