ঢাকা : রাজধানীর জিগাতলায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, জিগাতলা সোনালী ব্যাংকের সামনে অবস্থিত ফরচুন গার্মেন্টসে সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে বলে জানান তিনি।
তিনি বলেন, পাঁচতলা বিশিষ্ট ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় ফরচুন গার্মেন্টস। আগুনের সূত্রপাত হয়েছে তৃতীয় তলায়। তবে এ ঘটনায় ক্ষয় ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি বলে জানান তিনি।