চট্টগ্রাম: চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত সীতাকুণ্ড, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, বিভিন্ন মামলায় সাতকানিয়া উপজেলা থেকে ১১ জন, সীতাকুণ্ড উপজেলা থেকে নয়জন এবং লোহাগাড়া উপজেলা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাতকানিয়া, লোহাগাড়া ও সীতাকুণ্ড থানা পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।