সিসি ডেস্ক: “সহীহ হেফাজতি, জামায়াতি কায়দায় জীবন উপভোগ করছেন তারেক জিয়া” এই শিরোনামে একটি ছবি সামাজিক গণমাধ্যম ফেসবুকে প্রকাশিত হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যখন বিএনপির বিভিন্ন নেতারা কথা বলছেন ঠিক তখনই এই ছবিটি প্রকাশিত হলো। ছবিতে তারেক রহমানকে হাসিমুখে একটি ধূসর রঙের টিশার্ট পরিহিত অবস্থায় নাইট ক্লাবে বিদেশী তরুন-তরুনীদের সাথে দেখা যায়। তবে ছবিটি আসলেই তারেক রহমানের কিনা তা নিয়ে ফেসবুকে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। উল্লেখ্য, সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান ২০০৮ সালের ১১ জানুয়ারি জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যান। তারেক রহমান এখনো লন্ডনে রয়েছেন।