• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন |

বিরামপুরে অপহরণের ২ মাস পর স্কুল ছাত্রী উদ্ধার

opohoronবিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বিরামপুর উপজেলার পল্লী থেকে অপহৃত স্কুল ছাত্রীকে ২ মাস পর পুলিশ মঙ্গলবার উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
মামলা সূত্রে প্রকাশ, উপজেলার পলিখাঁপুর গ্রামের ফজলুর রহমানের মেয়ে এসএসসি পরীক্ষার্থী ফারজানা আকতারকে (১৫) একই গ্রামের রেজাউল ইসলামের পুত্র হারিসুল ইসলামসহ কয়েকজন ১২ জানুয়ারী অপহরণ করে নিয়ে যায়। এঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক বজলুর রশীদ অপহৃতাকে মঙ্গলবার বিরামপুর শহর থেকে উদ্ধার করেন। অপহরণের সহযোগী আসামী হাবিবুর রহমান কয়েকদিন আগে ধরা পড়লেও প্রধান আসামী হারিসুল ইসলামসহ অন্যরা পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ