• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে নৈশ কোচের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত

Accidentনীলফামারী প্রতিনিধি: নীলফামারীর গাছবাড়িতে নৈশকোচের চাকায় পিষ্ট হয়ে তাহাজ উদ্দিন (৩৫) নামের কোচের এক যাত্রী মারা গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে গাছবাড়িতে এ দূর্ঘটনা ঘটে। তাহাজ উদ্দিন জেলার সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের রামকলা বোর্ডের হাট এলাকার চাঁন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে চিলাহাটিগামী একটি নৈশ কোচ গাছবাড়িতে থামে। কোচের যাত্রী তাহাজ উদ্দিন গাড়ী থেকে নেমে লকার থেকে ব্যাগ নামাতে গেলে গাড়ীটি ছেড়ে দেয়। এতে লকারের দরজার ধাক্কায় তাহাজ চাকার নিচে পড়ে গেলে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক এরশাদুল আলম জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ