• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নীলফামারীতে শিক্ষকের নির্যাতনে ২ছাত্র হাসপাতালে

nilphamari Mapনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্যাতনের শিকার হয়ে ২য় শ্রেনীর একজন ও ৪র্থ শ্রেনীর এক ছাত্র সহ ২ জন ছাত্র হাসপাতালে ভর্তি হয়েছেন। অমানবিক এ ঘটনাটি ঘটেছে জেলার ডোমার উপজেলার সোনারায় দৃষ্টি নন্দন প্রাথমিক বিদ্যালয়ে। এলাকাবাসী জানায়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আজ শনিবার দুপুরে ২য় শ্রেনীর ছাত্র রেদোয়ান ও ৪র্থ শ্রেনীর ছাত্র মঞ্জুরুলকে অকারনে বেধড়ক মারপিট করে। এ আঘাতের ফলে মঞ্জুরুলের মাথা ও ডান হাতের দুটি আঙ্গুল এবং রেদোয়ানের মাথা ফেটে যায়। মারপিটের পর প্রধান শিক্ষক ফারুক আহত ছাত্রদের বিদ্যালয়ের একটি কক্ষে আটক করে রাখে। খবর পেয়ে এলাকাবাসী বিদ্যালয় চত্তরে সমবেত হয়ে এর প্রতিবাদ জানায়। সবশেষে এ রিপোট পাঠানো পর্যন্ত বিকাল ৫.১৫ টায় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন ছাত্র নির্যাতনের কথা স্বীকার করে জানান, ওই সময় মাথা ঠিক ছিল না। উল্লেখ্য যে, ওই শিক্ষকের নির্যাতনে ওই বিদ্যালয়ের ২য় শেন্রীর ছাত্র আসাদুল, ৫ম শ্রেনীর ছাত্রী রাব্বানা ও ৩য় শ্রেনীর ছাত্রী হাবিবা মাথায় ও কানে আঘাত পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ