• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে র‌্যাবের হাতে আটক জাল ডলারসহ ২ প্রতারক

Nilphamari Duplicate Dollar Recover PICনীলফামারী প্রতিনিধি: জাল ডলারসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা। রবিবার বিকেলে নীলফামারীর উত্তরা ইপিজেডে এলাকার তিলাই জয়চন্ডি নামক স্থান থেকে তাদের গ্রেফতার করে রাত সাড়ে ৮টার দিকে মিডিয়াকর্মীদের সামনে উপস্থিত করা হয়। গ্রেফতারকৃতরা হলো নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের  শিয়ালডাঙ্গী গ্রামের আজিব রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (২৭) ও একই উপজেলার সোনারায় ইউনিয়নের তিলাই জয়জন্ডি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আতিকুল ইসলাম (২৮)।
র‌্যাব-১৩ এর নীলফামারী ক্যাম্পের সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার) জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে আব্দুর রাজ্জাক ও আতিকুল ইসলাম নামের এই দুই ডলার প্রতারককে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৮ লাখ ৭০ হাজার ২৮৪ টাকা মূল্যের ২৬ হাজার ৯৭৮ জাল মার্কিন ডলার ও ১৬৯টি আসল মার্কিন ডলার উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে রাতেই সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ