সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরস্থ ওয়াপদা মোড়ে মেসার্স খাদিজা ফিলিং স্টেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। আজ সোমবার দুপুরে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড বগুড়া’র সহকারী ব্যবস্থাপক একেএম আকতার কামাল চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড পার্বতীপুর ডিপো’র সহকারী ব্যবস্থাপক মাহবুবর রহমান, সিনিয়র সেলস অফিসার রংপুর ডিপোর আলহাজ্ব কাজী মো. আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্বাস আলী সরকার, কাউন্সিলর মো. শাহিন হোসেন সহ সৈয়দপুরের ব্যবসায়ী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফিলিং স্টেশনের যৌথ স্বত্ত্বাধিকারী আব্দুস সামাদ ও একরামুল হক সরকার জানান, মেঘনা পেট্রোলিয়ামের নিয়ম-নীতি অনুযায়ী গ্রাহকদের সেবা প্রদান করার জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকবো।